পশ্চিমা দেশগুলোতে সানট্যানড লুক খুবই পছন্দনীয়, অন্যদিকে আমাদের দেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সানট্যান একধরণের সমস্যা হিসেবে পরিচিত। তাছাড়া রোদে বিদ্যমান ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট রশ্মি ত্বককে ড্যামেজ করে। ‘স্বাস্থ্যকর ট্যান’ বলতে কোনো শব্দ নেই। তবে ভালো খবর এটাই যে, ঘরোয়া কয়েকটি ফেস মাস্ক ব্যবহারে কিছু সময়ের ব্যবধানে রোদে পোড়া ত্বক থেকে মুক্তি পাওয়া যায়।
অ্যান্টি-ট্যান ফেস মাস্কের উপকারিতা হচ্ছে এটি ত্বকের ট্যান ফেইড করে, তাছাড়া মুখের কালো দাগ, ব্লেমিশেস দূর করে ত্বককে উজ্জ্বল আর প্রাণবন্ত করে তুলে।
[picture]
আমাদের হাতের কাছে পাওয়া যায় এমন কিছু উপাদান দিয়েই তৈরি করা যাবে এই অ্যান্টি- ট্যান ফেস মাস্ক। আমি আজ এ ধরনের তিনটি ফেস মাস্কের বিবরণ দিচ্ছি। আপনার পছন্দনুযায়ী এই তিনটি থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারবেন। তবে যেটাই ব্যবহার করুন না কেনো, খুব তাড়াতাড়ি ফল লাভের আশা করবেন না। পোড়া ত্বক থেকে মুক্তি পাওয়া সময় সাপেক্ষ একটি ব্যাপার।
ফেস মাস্ক-১
যা যা লাগবে:
- বেসন
- অ্যালোভেরা জেল
- টক দই
- শশার রস
- লেবুর রস
- গোলাপ জল
- পাকা টমেটো
- প্লেইন ইয়োগার্ট
- লেবুর রস







