SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ফুলকপির কাটলেট

ফুলকপির কাটলেট


বিকেলবেলা চায়ের সঙ্গে পারফেক্ট নাস্তার রেসিপি খুঁজছেন? কাজেই বিকেল বেলা ঝটপট বানিয়ে ফেলতে পারেন ফুলকপির কাটলেট। দেখে নেয়া যাক, এর পুরো প্রণালী। 

উপকরণ

  • ফুলকপি - ২ কাপ
  • হলুদ গুড়া - ১ চিমটি
  • পেয়াজ কুচি - ৪ চা চামচ
  • কাচা মরিচ কুচি - ২ চা চামচ
  • গোল মরিচ গুড়া - ১/২ চা চামচ
  • ধনেপাতা কুচি - ২ চা চামচ
  • ডিম - ১ টা
  • ময়দা - ১/৪ কাপ
  • লবন - পরিমান মত
  • ভাজা জিরা গুড়া - ১/২ চা চামচ
  • ম্যাগী ম্যাজিক মাশালা - ১ চা চামচ
  • তেল - পরিমান মত


প্রণালী

- ফুলকপি র ডাটি থেকে ফুল গুলো ছাড়িয়ে নিন।

- পানিতে ১ চিমটি হলুদ দিয়ে ফুলকপির টুকরো গুলো ৩-৪ মিঃ ফুটিয়ে নিন।

- পানি ঝড়িয়ে ছোট কুচি করে কেটে নিন।

- তেল বাদে বাকি সব উপকরণ একসাথে মেখে নিন।

- পছন্দমত সাইজে কাটলেট বানিয়ে নিন। 

- প্যানে অল্প তেল গরম করে নিন।

- কাটলেট ছাকা তেলে ভেজে নিন। 

- এক পিঠ সোনালি হলে উলটে দিন।

- গরম গরম ফুলকপির কাটলেট টমেটো সস দিয়ে পরিবেশন করুন। শুভ কামনা সকলের জন্য।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

Select Category
Sort Posts