পুরিতো আমরা সবাই খাই। এবার রেগুলার পুরি থেকে একটু ভিন্ন ফ্লেভারের পুরির রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম আর তা হল টমেটো পুরি। বিকেলের চায়ের সাথে পরিবেষণ হয়ে যাক এই নাস্তাটিও।
- ময়দা- ১.৫ কাপ
- পাকা টমেটো- ২ টি
- সুজি- ১.৫ টে.চা.
- গরম মশলা গুঁড়ো- ১/২ টে.চা.
- মরিচ গুঁড়ো- ১.৫ টে.চা.
- ঘি- ১/২ টে.চা.
- লবণ (পরিমাণমত)
- পানি (পরিমাণমত)
- তেল
[picture]
রন্ধন প্রণালী- টমেটো পানি ছাড়া ব্লেন্ড করুন এবং ছেঁকে নিন। একটি বোলে ময়দা, ব্লেন্ডেড টমেটো, সুজি, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লবণ ও ঘি নিয়ে ভালো করে মিশিয়ে তাতে একটু একটু করে পানি নিয়ে মাখান এবং একটি সুন্দর ডো বানিয়ে ১০ মিঃ ঢেকে রাখুন।
- তারপর সেই ডো থেকে ছোট ছোট বল করে একটা একটা করে বেলে ছোট ছোট রুটির মত পুরিগুলোকে তৈরি করুন।
- এবার একটি কড়াইয়ে তেল গরম করুন এবং মাঝারি আঁচে পুরিগুলোকে ভাঁজুন।
তৈরি হয়ে গেল মজাদার টমেটো পুরি।
লিখেছেন- আনিকা ফওজিয়া




