যা যা লাগবেঃ -ফুলকপি বড় টুকরা করা ১ টি -আলু টুকরা করা ৪ টি -তেল ১ টেবিল চামচ -সরিষা ১ চা চামচ -কারিপাতা ৫/৬ টি বা কারিপাতা গুঁড়া ১ চা চামচ -কাঁচা মরিচ কুচি ৪/৫ টি -পেঁয়াজ কুচি ১ টি -হলুদ ১/২ চা চামচ -হিং এক চিমটি -আস্ত জিরা ১ চা চামচ -ধনে গুঁড়া ১/২ চা চামচ -ধনে পাতা কুচি ১/২ কাপ -লবণ পরিমানমত প্রণালীঃ * তেল গরম করে হিং আর সরিষা ছেড়ে দিতে হবে , ঠিক ১ মিনিট পর পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে কয়েক মিনিট। * আলু আর ফুলকপি দিয়ে বাকি মশলা গুলো দিয়ে দিতে হবে। ৩/৪ মিনিট কষানোর পর ১/২ কাপ গরম পানি দিয়ে অল্প আঁচে ঢেকে রান্না করতে হবে। * সবজি সিদ্ধ হয়ে গেলে ধনে পাতার কুচি দিয়ে নামাতে হবে। * নান /রুটি /পরোটার সাথে খেতে সবচেয়ে ভালো লাগবে। রেসিপিঃ শিমুল রহমান ছবিঃ সিম্পল কুকিং এ্যান্ড বিউটি টিপস