এই ডিশটি অনেকে নাসিগরেং হিসেবে জানেন । তবে এর আরেক নাম  ইন্দোনেশিয়ান ষ্টার ফ্রাইড রাইস। মজাদার এই রাইস আইটেমটি ঘরে বসে তৈরি করে ফেলুন খুব সহজেই। দেখে নিন এটি তৈরির পুরো প্রণালী। উপকরণ - ঠান্ডা ভাত (১ দিনের পুরানো হলে ভালো না হলেও প্রবলেম নাই ) - ৫ কাপ - তেল- ২ টেবিল চামচ - ডিম - ২ টি ফেটে নেয়া - বোনলেস মুরগির কুঁচি -  ১ কাপ - চিংড়ি - ১ কাপ - পেঁয়াজ কুঁচি করা - ১ টি - রসুন কুঁচি - ২ কোয়া - থাই আদা রুট (ganagal) কুঁচি   - ১ চা চামচ ( না থাকলে নরমাল আদা দিন) - লাল মরিচ কুঁচি - ৩ টি - শুকনো চিংড়ি পেস্ট - ১ চা চামচ - লবন - ১/২ চা চামচ - সয়াসস -১ টেবিল চামচ - ওয়েস্টার সস - ১ টেবিল চামচ - ফিস সস - ১ টেবিল চামচ [picture] প্রণালী একটি কড়াইয়ে অল্প তেল দিয়ে ডিম একটি পাতলা ওমলেট করতে হবে তারপর তুলে নিতে হবে। তারপর একই কড়াইতে , অবশিষ্ট তেল দিয়ে এখন পেঁয়াজ , রসুন , মরিচ ও চিংড়ি পেস্ট , মুরগির কুঁচি এবং চিংড়ি দিয়ে হাই হিট এ ভাজতে থাকুন চিংড়ি আর চিকেন সিদ্ধ হয়ে গেলে ভাত দিন সাথে লবন , সয়াসস , ফিস সস, ওয়েস্টার দিয়ে ভালো করে মিশিয়ে স্টার ফ্রাই করতে থাকুন তারপর আগে ভেগে রাখা অমলেট কুচি করে কেটে দিয়ে মিশিয়ে পরিবেশন করুন গরম গরম।

ছবি ও রেসিপি –   সামিয়া’স হোম কিচেন