SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

কমলার রসে টইটম্বুর ইলিশ

কমলার রসে টইটম্বুর ইলিশ

আজকের রেসিপি আয়োজনে রইল কমলার রসে টইটম্বুর ইলিশ।  গরম ভাত বা পোলাওয়ের কমলার রসে ইলিশ মাছের এই আইটেম খেতে অসাধারণ। সময় করে তৈরি করে ফেলুন মজাদার এই ডিশটি। 

[picture]

উপকরণ

  • ইলিশ মাছ  - ৫ টুকরা
  • টাটকা কমলার রস - ১ কাপ 
  • পেঁয়াজ বাটা - ১/২ কাপ
  • আস্ত জিরা -১ চা চামচ 
  • মরিচ গুঁড়া - ১ চা চামচ
  • হলুদ  গুঁড়া - ১ চা চামচ
  • এলাচ - ২ টা
  • লবন - স্বাদমতো
  • চিনি - ১/২ চা চামচ
  • তেল – ৩ টেবিল চামচ 

প্রণালী 

- কড়াইতে তেল গরম করে নিন।

- জিরা ও এলাচ দিয়ে হালকা ভেজে নিন। জিরা পুড়ে ফেলা যাবে না।

- এবার  পেঁয়াজ বাঁটা দিয়ে কিছুক্ষন নেড়ে এতে একে একে মরিচ ও হলুদ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল বের হচ্ছে।

- এরপর লবন দিয়ে নিন। মশলা কষানোর জন্য ১/২ কাপ পানি দিয়ে নিন। 

- মশলা কষানো হয়ে  গেলে  আবার ১ কাপ পানি এবং কমলার রস ঢেলে দিন।

- তারপর চিনি দিয়ে নিন। মিডিয়াম আঁচে জ্বাল হতে দিন।ফুটে উঠলে এতে ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিন।

- এভাবে ৫ মিনিট রান্না করে ইলিশ মাছ উল্টে দিন। আবারও ৫ মিনিট রান্না করুন। 

- ঝোল শুকিয়ে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন কমলা ইলিশ।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

Select Category
Sort Posts