অরিও মিল্কশেক অনেক সুস্বাদু একটি পানীয় । আপনি বাসায় সহজেই কম সময়ে তৈরি করে নিতে পারেন । আপনি যদি কম মিষ্টি দিয়ে পরিবেশন করতে চান তবে কুকির ক্রিম ও উইপড ক্রিম বাদ দিতে পারেন । আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে । এই পরিমাপে ২ জন পরিবেশন করতে পারবেন।
অরিও মিল্কশেক তৈরির উপকরণ
১) ৫ টি অরিও কুকি
২) ১ কাপ দুধ
৩) ২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম
৪) ১ টেবিল চামচ চকলেট সিরাপ।
সাজানোর জন্য : ২ টি অরিও কুকি উইপড ক্রিম ( ঐচ্ছিক )অরিও মিল্কশেক তৈরি পদ্ধতি
অরিও ছোট ছোট টুকরা করে নিন। ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। ঠাণ্ডা ঠাণ্ডা করতে চাইলে আপনি বরফ কুচি ব্লেন্ড করে নিতে পারেন । গ্লাসে ঢেলে নিন ।
পরিবেশন: উপরে গ্রেট করা অরিও এবং উইপড ক্রিম দিয়ে পরিবেশন করুন ।টিপস
চকলেট সিরাপ না দিতে চাইলে ১/৪ চা চামচ কোকো পাউডার দিতে পারেন। আরও বেশি স্বাদ করতে চাইলে ভ্যানিলা আইসক্রিম এর সাথে চকোলেট আইসক্রিম মিশাতে পারেন। আরও বেশি মিষ্টি করতে চাইলে আরও আইসক্রিম দিন ।ছবিঃ গ্র্যান্ডবেবিকেক্স.কম
-







