SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

পুদিনাপাতার ভর্তা

পুদিনাপাতার ভর্তা

গরম গরম ভাত দিয়ে খাওয়ার মত অত্যন্ত উৎকৃষ্টমানের, স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি খাবার পুদিনাপাতার ভর্তা । চলুন জেনে নিই কি করে তৈরি করবেন এই রেসিপিটি।

[picture]

 

পুদিনাপাতার ভর্তা তৈরির উপকরণ

  • পুদিনাপাতা- ২ আঠি
  • পেঁয়াজ- ২ টি, কুঁচি করা
  • কাচাঁমরিচকুচি- ৪/৫ টি
  • লেবুর রস- ১ চা চামচ
  • সরিষার তেল- ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো

পুদিনাপাতার ভর্তা তৈরির প্রণালী

পুদিনাপাতার ডাল ফেলে শুধু পাতাগুলো নিন, এরপর ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন। সব উপকরণ একসাথে মিশিয়ে মাখিয়ে নিন। ব্যস, মজাদার ভর্তা তৈরি।

 

রেসিপি ও ছবি- সামিয়া'স হোম কিচেন

Select Category
Sort Posts