বিকেলে চায়ের সাথে বা দুপুরে ভাতের সাথে গরম গরম পুই চিংড়ী পাকোড়া পরিবেশন করতে পারেন। পুই চিংড়ী পাকোড়া নিজেই যাতে রান্না করতে পারেন সেজন্য রেসিপিটি দেয়া হল।
উপকরণ
- পুইশাক - ১ আটি
- চিংড়িমাছ - ১/২ কাপ
- বেসন - ১ কাপ
- মরিচ গুড়া - ১ /২চা চামচ
- হলুদ গুড়া - ১/২ চা চামচ
- জিরা গুড়া - ১/২ চা চামচ
- রসুন বাটা - ১/২ চা চামচ
- খাবার সোডা - ১/২ চা চামচ
- লবণ - পরিমান মত
- পেয়াজ কুচি - ৪ চা চামচ
- কাচা মরিচ কুচি - ১ চা চামচ
- তেল - ভাজার জন্য
প্রণালী - পুইশাক কুচি করে নিন। চিংড়িমাছ বেছে নিন। - সব উপকরণ মেশান। অল্প পানি দিয়ে মাখা মাখা করে নিন। - তেল ভালো করে গরম করে নিন। - পাকোড়া মুচমুচে করে ভেজে তুলে নিন।
গরম গরম ভাতের সাথে অথবা চায়ের সংগে বিকেলবেলা খেতে খুব ভাল লাগে। আশা করি করে দেখবেন। শুভ কামনা সকলের জন্য ।
ছবি ও রেসিপি - খুরশিদা রনী







