একই রকম খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে । রান্না করা ভাত দিয়েই কিন্তু সম্ভব দারুণ কিছু । ভাতের সাথে অল্প কিছু সবজি আর মজাদার থাই গ্রিন পেস্ট এর সংমিশ্রণের মুখরোচক মেলবন্ধন এই সিম্পল কোরিয়ান্ডার অ্যান্ড ভেজি রাইস ।
উপকরণ
(১) যেকোন চাল এর রান্না করা ভাত - ১ কাপ
(২) গাজর টুকরা , গ্রিন ক্যাপসিকাম টুকরা , মটরশুঁটি - ১/২ কাপ (৩) পেঁয়াজ টুকরা (৪) চেরি টমেটো টুকরা (৫) থাই গ্রিন পেস্ট - ২ চা চামচ (৬) গোলমরিচ গুঁড়া - ১ চা চামচ (৭) শুকনা মরিচ গুঁড়া - ১ চা চামচ (কম বেশি করা যাবে ) (৮) লেবুর রস - ২ চা চামচ (৯) মাখন ৩ টেবিল চামচ (১০) লবণ স্বাদ মতো [picture]থাই গ্রিন পেস্ট তৈরিতে যা যা লাগবে -
(১) ১ মুঠো মিহি কুঁচি ধনিয়া পাতা (২) ১ চা চামচ ধনিয়া টালা (৩) হাফ কাপ রসুন কুঁচি (৪) ১ টা লেবু এর জেস্ট বা স্কিন গ্রেটার দিয়ে গ্রেট করা (৫) থাই পাতা / লেমন গ্রাস ২ স্টিক (৬) লবণ অল্প (৭) ১ টা পেঁয়াজ (৮) ২ -৩ টা কাচা মরিচ (৯) ৩ টেবিল চামচ লেবুর রসএসব কিছু ব্লেন্ডারে খুব ভালোভাবে পিষে নিন।
প্রণালী
প্যান এ তেল দিয়ে পেঁয়াজের টুকরা দিন সাথে দিন গ্রিন কারি পেস্ট । এবার একে একে সব সবজি ও রান্না করা ভাত , লবণ দিয়ে ফ্রাইড রাইস এর মতোই রান্না করুন । আমি একদম অল্প আঁচে বসিয়ে রান্না করেছি । অল্প কিছুক্ষণ এর মধ্যে হয়ে যায় এই মজাদার রাইস , নামিয়ে চিকেন ফ্রাই কিংবা আপনার পছন্দ মতো কারির সাথে পরিবেশন করতে পারেন !
ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ






