SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মূলার চাটনি

মূলার চাটনি

মূলা অনেকেই পছন্দ করেন না খেতে। কিন্তু মূলার চাটনি নিঃসন্দেহে ভালো লাগার মত একটি ডিস। অনেক অল্প সময়ে খুব সহজেই এটি বানিয়ে ফেলা যায়।

উপকরণ
  • মূলা- ৩ টা
  • মাছ- ২ পিস (যে কোন মাছ)
  • পেঁয়াজ- ১টি কুঁচি
  • ধনে পাতা কুঁচি- ২ টে.চা.
  • সরিষার তেল ১/২ কাপ
  • মরিচ গুঁড়ো (ইচ্ছেমত)
  • লবণ

[picture]

প্রণালী

- মূলা ছিলে মিহি করে কুঁচি করুন। বাটিতে নিয়ে ১ টে.চা. লবণ মাখিয়ে ৫ মিঃ রাখুন। এরপর চিপে মূলা কুঁচিগুলো চিপে পানি ঝরান।

- সরিষার তেলে লাল মরিচ ভেঁজে উঠিয়ে রাখুন। ঐ তেলে মাছকে সামান্য লবণ, মরিচ গুঁড়ো ও হলুদ গুঁড়ো মেখে ভাঁজুন।

- ভাঁজা মরিচ, পেঁয়াজ কুঁচি ও ধনে পাতা কুঁচি ভালো করে মাখান। মিক্সচারটি মূলার সাথে মিশিয়ে নিন। তাতে কাঁটা বেছে মাছের পিস দুটো মেশান। তাতে ১ টে.চা. সরিষার তেল ও লবণ ঢেলে ভালোভাবে সব মেখে মিক্স করুন।

তৈরি হয়ে গেল মজাদার মূলার চাটনি।   লিখেছেন- আনিকা ফওজিয়া ছবি- ইউটিউব.কম
Select Category
Sort Posts