SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

স্বাদে অনন্য চিকেন মোমো

স্বাদে অনন্য চিকেন মোমো

আজকের রেসিপি আয়োজনে রয়েছে স্বাদে অনন্য চিকেন মোমো। চলুন দেখে নিই, চিকেন মোমো তৈরির পুরো প্রণালী।

উপকরণ

রুটির খামির তৈরিতে -

  • ময়দা/আটা - ১ কাপ
  • লবন- ১/৪ চা চামচ
  • পানি - পরিমান মত ( মাখাবার জন্য )

[picture]

পুর তৈরিতে -

  • চিকেন কিমা - ১ কাপ ( বেটে নিতে হবে )
  • পেয়াজ মিহি কুচি - ২ চা চামচ
  • আদা কুচি - ১ চা চামচ
  • রসুন কুচি - ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ কুচি - ১ চা চামচ
  • ধনে পাতা কুচি - ২ চা চামচ
  • সয়া সস - ১ চা চামচ
  • ভিনেগার / লেবুর রস - ১ চা চামচ
  • সাদা গোল মরিচের গুড়া - ১/২ চা চামচ
  • মাখন - ১ চা চামচ ( না থাকলে তেল দিবেন )
  • লবন পরিমান মতো দিবেন কারন সয়া সসে লবন থাকে

প্রণালী

- পুর তৈরির  সব উপকরণ ভাল করে মেখে নিতে হবে । পুরের পরিমান বাড়াতে গাজর , বাধাকপি কুচি করে মিশানো যায় ।

- ময়দা/ আটা + লবন + পানি মেখে রুটির খামির বানিয়ে ১/২ ঘণ্টা ঢেকে রাখতে হবে । এরপর এগুলো থেকে ছোট ছোট লেচি কেটে বেলে নিতে হবে । ১ চামচ পরিমান পুর দিয়ে হাতে চেপে লেচির মুখ বন্ধ করতে হবে । যেভাবে পুলি পিঠা বানানো হয় সেভাবে । অনেক রকম ভাবে মোমো ভাজ করা যায় । পুটলি , তিন কোনা , চার কোনা করে নিতে পারেন।

- এবার ভাপ দেবার পালা । স্টিম করার পাত্রে পানি গরম করে মোমো ১০- ১৫ মিঃ ভাপ দিলেই হয়ে যাবে । বিকল্প হিসেবে যে কোনও পাতিলে পানি গরম করে মুখে চালুনি / স্টিলের ছাঁকনি বসিয়ে ও ঢেকে ভাপ দেয়া যাবে।

- চালুনিতে বসাবার পূর্বে সামান্য তেল ব্রাশ করে দিতে হবে এতে মোমো চালুনিতে আটকে যাবে না এবং দেখতে সুন্দর / চকচকে হবে ।পছন্দ মত সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

Select Category
Sort Posts