বিকেলে চায়ের সাথে একটু “টা” না হলে কি জমে? বিকেলে চায়ের টেবিলে স্ন্যাক্স হিসেবে ক্রিস্পি কলিফ্লাওয়ার এন্ড ক্রিস্পি অনিয়ন রিং পারফেক্ট।
উপকরণ
- ফুলকপি - ১ টা
- বড় পেয়াজ - ১ টা
- বেসন - ১ কাপ
- চালের গুড়া - ১/৩ কাপ
- মরিচ গুড়া - ১ চা চামচ
- হলুদ গুড়া - ১/৪ চা চামচ
- জিরা গুড়া - ১/৪ চা চামচ
- আদা বাটা - ১/২ চা চামচ
- রসুন বাটা - ১/২ চা চামচ
- গরম মশলা গুড়া - ১/২ চা চামচ
- লবন - ১ চা চামচ
- তেল - ভাজার জন্য পরিমান মত
প্রণালি - পেয়াজ মোটা চাকা করে কেটে ভাজ খুলে নিন। - ফুলকপির ফুল আলাদা করে সামান্য লবন পানিতে ভাপিয়ে নিন। - তেল বাদে বাকি উপকরণ দিয়ে ব্যাটার করে নিন। - খুব পাতলা হবে না। - তেল গরম করে নিন। - ফুলকপি ও পেয়াজ ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিন। - মুচমুচে হলে তুলে নিন। এপিটাইজার হিসেবেওএকদম পারফেক্ট এই স্ন্যাক্স। শুভ কামনা সকলের জন্য
ছবি ও রেসিপি - খুরশিদা রনী







