SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

গার্লিক ফ্লাওয়ার ব্রেড

গার্লিক ফ্লাওয়ার ব্রেড

দোকান বা বেকারির খাবার স্বাস্থ্যকর কিনা তা নিয়ে  অনেকেই সন্দিহান থাকেন। সময় পেলে ঘরে বসেই তৈরি করা যায় মজাদার একই সাথে স্বাস্থ্যকর গার্লিক ফ্লাওয়ার ব্রেড।

উপকরণ

  • ময়দা ২ কাপ
  • লবন আধা চা চামচ
  • চিনি ৪ চা চামচ
  • ইস্ট ১ চা চামচ
  • মাখন ২ চা চামচ
  • ডিম ১টা
  • গুঁড়া দুধ ২ চা চামচ
[picture]
পুরের জন্য
  • মাখন ৬ চা চামচ
  • রসুন কুঁচি ২ চা চামচ
  • ধনেপাতা কুঁচি ৪ চা চামচ
  • কাঁচা মরিচ কুঁচি ২ চা চামচ

প্রণালী

-ব্রেড ডো-এর উপকরণ ভালো করে মথে নিন। - মাখনের সাথে রসুন কুঁচি, ধনেপাতা ও কুঁচি মরিচ কুঁচি মাখিয়ে নিন। - এবার ব্রেড ডো থেকে ছোট ছোট লেচি বেলে তাতে মাখনের মিশ্রণ ১ চামচ দিয়ে পুলি পিঠার মতো চাপ দিয়ে বেকিং ট্রেতে সাজিয়ে নিন। - ব্রেড বেক করার আগে উপরে ডিম ব্রাশ করে নিন। - এবার ১৮০ ডিগ্রি তাপে ৩৫ মিনিট বেক করুন।

ছবি ও রেসিপি – খুরশিদা রনী

Select Category
Sort Posts