নাস্তার পর অতিরিক্ত পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন মজাদার ব্রেড পিৎজ্জা। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তার জন্য পারফেক্ট এই স্ন্যাক্সটি।
উপকরণ
- পাউরুটি - ৪ পিস
- ক্যাপসিকাম - ১/২ কাপ কুঁচি (লাল, সবুজ)
- পিঁয়াজ কুঁচি - ১/৪ কাপ
- জেলাপিনো - ২ টি কুঁচি করে নেয়া
- ব্ল্যাক ওলিভ কুঁচি - ৪/৫ টি
- মোজরেলা চিজ কুঁচি - ১/২ কাপ
- পিৎজ্জা সস - ১/২ কাপ
- চিলি সস - ৩ টেবিল চামচ
- শুকনো মরিচ গুঁড়া - ১ চামচ
- ওরিগানো - ২চামচ
- লবন - স্বাদ মতো
[picture]
প্রণালী
- প্রথমে সসগুলোর সাথে শুকনো মরিচ গুঁড়া মিশিয়ে পাউরুটির উপরে ব্রাশ করতে হবে।
- এবার সব সবজির সাথে সামান্য লবন মিশিয়ে পাউরুটিরর উপর বিছিয়ে দিয়ে উপরে চিজ দিতে হবে। এর উপরে হালাপিনো ও অলিভ দিতে হবে।
- আবার সামান্য চিজ দিতে হবে।
- মাইক্রোওভেন ২৫০ ডিগ্রিতে প্রি-হিট করে ১৫ মিনিট রেখে পরিবেশন করুন।
টিপস
- চেষ্টা করুন ফ্রেশ পাউরুটি ব্যববহার করতে।
- পাউরুটি ক্রিস্পি হওয়া পযর্ন্ত বেক করুন।
ছবি ও রেসিপি - নুসাইবা নিঝুম







