কিছু দিন আগে সয়া দিয়ে মাঞ্চুরিয়ান রান্না শিখেছি আমরা এবার রইল চিকেন দিয়ে মাঞ্চুরিয়ান রান্নার কৌশল। তাহলে আর দেরি কেন? ঝটপট দেখে নিন চিকেন মাঞ্চুরিয়ান রান্নার পুরো প্রণালী।
উপকরণ
- মুরগির মাংসের টুকরা - দেড় কাপ
- কিউব করে কাটা পেঁয়াজ , লাল , সবুজ , হলুদ ক্যাপসিকাম - ১ কাপ
- স্প্রিং অনিয়ন কুঁচি - ৪ টেবিল চামচ
- মরিচ গুঁড়া - আধা চামচ
- গোলমরিচ গুঁড়া - ১/৪ চা চামচ
- ময়দা -৪/৫ চা চামচ
- আদা বাটা-আধা চা চামচ
- কর্ন ফ্লাওয়ার-২ চা চামচ
- লবন - পরিমাণ মতো
- তেল - পরিমাণ মতো
- সয়াসস - ২ টেবিল চামচ
- টমেটো কেচাপ - ২ টেবিল চামচ
- ডিম - ১ টি
[picture]
প্রণালী
- প্রথমে মাংসে মরিচ গুঁড়া , আদা বাটা , লবন , ডিম মিশিয়ে ১০ মিনিট মেরিনেট করে ময়দা , কর্ণফ্লাওয়ার মিশিয়ে তেলে ভেজে নিতে হবে।
- প্যানে তেল দিয়ে আদা বাটা , লবন দিয়ে দিন ।
- এবার সব সবজি এবং সস দিয়ে সামান্য পানি দিতে হবে ।
- পানি একটু কমে এলে কর্ণফ্লাওয়ার সামান্য পানিতে গুলে দিয়ে দিতে হবে।
- এবার কাঁচামরিচ এবং স্প্রিং অনিয়ন দিয়ে ৫ মিনিট পরে নামিয়ে নিন।
ছবি ও রেসিপি - নুসাইবা নিঝুম







