ফ্রাইড রাইস বা পোলাউয়ের সাথে গরম গরম পরিবেশন করুন মজাদার থাই চিলি চিকেন। দেখে নিন থাই চিলি চিকেন তৈরির পুরো প্রণালী। উপকরণ  - মুরগির মাংস ছোট বা মাঝারি সাইজের টুকরা ২ কাপ - ক্যাপসিকাম স্লাইস ১ কাপ - ডিম ১টা - গোল মরিচ গুড়া ১ চা চামচ - থাই চিলি সস ১ কাপ - কাঁচা মরিচ ৪/৫টি - কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ - পেঁয়াজ কিউব করে কাটা ২ কাপ - আদা বাটা আধা চা চামচ - রসুন বাটা আধা চা চামচ - সয়াসস ৩ টেবিল-চামচ - লেবুর রস ১ টেবিল চামচ - তেল পরিমাণমতো - লবন স্বাদমতো [picture] প্রণালী ( ১ ) প্রথমে মাংসের টুকরাগুলোর সাথে লেবুর রস, গোল মরিচ গুড়া, ডিম, আদা, রসুন, সয়া সস, চিলি সস ও লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে ১ ঘন্টা রেখে দিন । ( ২ ) এরপর একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ দিয়ে ১-২ মিনিট হালকা ভেজে নিন । বেশি ভাজবেন না, পেঁয়াজ বাদামি করা যাবে না। ( ৩ ) এবার মসলাসহ মাংস দিয়ে দিন । ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করুন । চুলার আঁচ মাঝারি থাকবে । ( ৪ ) এখন মাংস রান্না হয়ে গেলে ক্যাপসিকাম ও কাচা মরিচ দিয়ে দিন । সব শেষে কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতেগুলে মাংসে দিয়ে ক্রমাগত নেড়ে রান্না করুন পাঁচ মিনিট। এরপর ঘন হয়ে এলে নেড়ে নামিয়ে ফেলুন। পরিবেশন এই উপকরণে ৪-৫ জন কে পরিবেশন করা যাবে। ছবি- রেসিপিজহাব ডট কম রেসিপি - আফরুজা শিল্পী