SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

চিলি ক্র্যাব

চিলি ক্র্যাব

ক্র্যাব খেতে যারা ভালোবাসে তারা প্রায়ই রেস্তোরাঁয় ঢুঁ মারেন এই একটি ডিশ খেতে! তবে চাইলে বাড়িতেই আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন । চলুন শিখে নিই, চিলি ক্র্যাব তৈরির পুরো প্রণালী।

উপকরণ

  • ক্র্যাব -১০/১২ টি 
  • পেঁয়াজ কুচি –১ টি 
  • শুকনো মরিচ ক্রাশড – ১ চা চামচ ( যদি ঝাল বেশি পছন্দ করেন বেশি দিবেন ) 
  • রসুন কুচি - ১ টেবিল চামচ 
  • অদা কুচি - দেড় চা চামচ 
  • কাঁচা মরিচ ফালি- ৬/৭ টি 
  • ফিশ সস- ১ চাচামচ 
  • ভিনেগার - ১ চা চামচ 
  • টমেটো কেচাপ- ১ টেবিল চামচ 
  • লবন- স্বাদমতো 
  • চিনি - ১ চা চামচ 
  • তেল – ২ টেবিল চামচ

[picture]

প্রণালী  প্রথমে ক্র্যাব কেটে নিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে টুকরা করে নিন। এইবার একটা পাতিলে পানি গরম হতে দিন। পানি ফুটতে থাকলে কেটে রাখা ক্র্যাব গুলো দিয়ে দিন ৫ মিনিট সিদ্ধ করুন , রং পাল্টে কমলা হয়ে আসলে নামিয়ে নিন পানি ছেঁকে রাখুন। এইবার পাতিলে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এতে আদা-রশুন কুচি , লবন দিয়ে কষিয়ে অল্প পানি দিতে হবে, তারপর দিতে হবে সিদ্ধ করে রাখা ক্র্যাবগুলো। নেড়ে ভাল করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করতে হবে ৭/৮ মিনিটের জন্য। এর মাঝে টমেটো কেচাপ , ভিনেগার , ফিশ সস , চিনি দিয়ে মিশ্রণ তৈরী করে নিন এই মিশ্রণটি ক্র্যাব এর মধ্যে ঢেলে দিয়ে মিশিয়ে নিন সাথে , ক্রাশড চিলি, কাঁচা মরিচ ফালি দিয়ে নেড়ে মিশিয়ে নিন এইবার আরো ৫ মিনিট ঢাকনা দিয়ে রান্না করুন , ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। লেবুর রস ছিটিয়ে পরিবেশন করুন মজাদার চিলি ক্র্যাব।

ছবি ও রেসিপি -   সামিয়া'স হোম কিচেন 

Select Category
Sort Posts