অনেকেরই গরুর মাংসে নানা সমস্যা হয় তাই মেহমানদের আপ্যায়নে বা পরিবারের জন্য ছুটির দিনে মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংসের ভুনা। প্লেইন পোলাও আর শশা-টমেটো-গাজর-ধনেপাতা দিয়ে সালাদের সাথে এই আইটেমটি রাখতে দেখে নিন এর পুরো প্রণালী।
- হাড়িতে তেল দিয়ে তাতে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে পেঁয়াজ কুঁচি দিয়ে দিন। পেয়াজ লাল করে ভাজা হলে এতে হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া, পেঁয়াজ বাটা ,আদা বাটা , রসুন বাটা, জিরা বাটা, টক দই, লবন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন।
- এখন মাংস এর সাথে কাঁচা মরিচ বাটা, পোস্ত দানা, কিসমিস, জয়েত্রি, জায়ফল বাটা, লেবুর রস দিয়ে মাংস খুব ভালোভাবে কষিয়ে নিন।
- এক্সট্রা কোন পানি দেয়া লাগবে না। মাংস থেকে পানি ছাড়বে। ধিমি আঁচে রান্না করুন মাংস নরম হবার আগ পর্যন্ত।
- নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা ও ঘি ( না দিলেও হবে ) ছিটিয়ে নিন। পোলাও এর সাথে দারুন জুটি।
ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories







