যা লাগবে মাছের ফিলে লম্বা করে কাটা ২ টা কোটিং এর জন্য লাগবে
  1. হাফ কাপ ময়দা
  2. বেকিং পাউডার ১ চা চামুচ
  3. লবন স্বাদমত
  4. পাপরিকা পাউডার ১ চা চামুচ
  5. পানি হাফ কাপ পরিমান
প্রথমে ময়দার সাথে মাছ ছাড়া বাকিসব উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রনটা খুব ঘন বা খুব  পাতলা হবে না । মিডিয়াম হবে। এবার এই মিশ্রনের মধ্যে মাছের ফিলে গুলিকে খুব ভালোভাবে মাখিয়ে গরম ডুবতেলে লাল করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন। রিসিপি এবং ছবিঃ রোমান্টিক কিচেন স্টোরিস।