SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

আলুর চাটনি

আলুর চাটনি

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার এবং সহজ একটি চাটনি রেসিপি। তাহলে শিখে নিন, কীভাবে আলু দিয়ে চাটনি তৈরি করা যায়।

উপকরণ

  • আলু - ৫টি
  • মেথি দানা - ১ চা চামচ
  • তিল - ৩/৪ টেবিল চামচ
  • কাঁচামরিচ - ৪ টি
  • ধনেপাতা কুঁচি - ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি - ১ টি
  • হলুদ গুঁড়া - আধা চা চামচ
  • তেল - পরিমান মতো
  • লেবুর রস - ৩ টেবিল চামচ
  • লবন - পরিমাণ মতো

[picture]

প্রণালী

- প্রথমে আলু সিদ্ধ করে কিউব টুকরা করে নিতে হবে।

- একটি প্যানে সামান্য তেলে মেথি ভেজে নিয়ে আলুর উপরে দিতে হবে।

- এবার তিল ভেজে বেটে নিয়ে সামান্য উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে আলুতে দিতে হবে।

- হলুদ গুড়া , কাঁচামরিচ কুঁচি , পেঁয়াজ কুঁচিসহ সবকিছু মিশিয়ে শেষে লেবুর রস মিশিয়ে গরম ভাতের সাথে অথবা রুটির সাথে পরিবেশন করুন।

ছবি ও রেসিপি - নুসাইবা নিঝুম

Select Category
Sort Posts