SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ডিনারে প্রন স্পেগেটি!

ডিনারে প্রন স্পেগেটি!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে  ডিনার টেবিলে পরিবেশনের জন্য পারফেক্ট ডিনারে প্রন স্পেগেটি। প্রতিদিন একই খাবারে একঘেমি চলে আসলে প্রন স্পেগেটি স্বাদে ভিন্নতা এনে দিবে।

উপকরণ

  • স্পেগেটি সিদ্ধ করে নেয়া ১৫০ গ্রাম
  • খোসা ছাড়ানো চিংড়ি হাফ কাপ
  • রশুন কুচি ১ টেবল চামচ
  • শুকনা মরিচ টালা হাফ চা চামচ
  • ড্রাই পার্সলে ২ চা চামচ (সুপার শপ এ পাবেন)
  • গোল মরিচ ফাকি হাফ চা চামচ
  • ময়দা ২ চা চামচ
  • মাখন ২ চা চামচ
  • লবন পরিমাণ মত

প্রণালী

প্রথমে প্যান এ মাখন দিয়ে তাতে রশুন কুচি দিন ,সাথে দিন খোসা ছাড়ানো চিংড়ি, শুকনা মরিচ টালা। নাড়াচাড়া করে এতে ময়দা আর ১/৪ কাপ পানি দিয়ে রান্না করুন ৩ থেকে ৫ মিনিট এই মিশ্রণ টা যখন ঘন হয়ে সস এর মত হতে থাকবে তখন একে একে সিদ্ধ করে নেয়া স্পেগেটি, গোল মরিচ ফাকি, লবন পরিমাণ মত দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট ।

নামিয়ে গরম গরম পরিবেশন করুন এই ইজি প্রন স্পেগেটি ! সাথে কিছু পছন্দ মত সিদ্ধ সবজিও জুড়ে দিতে পারেন।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories 

Select Category
Sort Posts