বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারেন টুনা ফিস বল। রান্নার সুবিধার্থে পুরো প্রণালী দেয়া হল।
[picture]
উপকরণ
- ক্যানড টুনা ১ টিন
- ডিম ১টা
- আলু ১টা
- পেঁয়াজ ২টো
- কাঁচা মরিচ ২টো
- আদা কুঁচি ১চামচ
- রসুন কুঁচি ১ চামচ
- হলুদ গুঁড়ো ১/৪ চামচ
- গরমমশলা আন্দাজ মতো
- লবন স্বাদ মতো
- ব্রেড ক্রাম
প্রণালী
- প্রথমে আলু সেদ্ধ করে একটু লবন দিয়ে আলাদা করে মেখে রাখতে হবে। - ক্যান থেকে টুনা মাছ বের করে অতিরিক্ত তেল বা পানি ঝরিয়ে নিতে হবে। - পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন কুঁচি করে কেটে নিন। - কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন কুচি হালকা লালচে করে ভেজে রাখুন। - ভাজা হলে এতে হলুদ, ধনে গুঁড়ো ও লবণ দিয়ে নেড়ে-চেড়ে আলুমাখা আর টুনা মাছ দিয়ে ভালো করে কষাতে হবে। - মিশ্রণটি শুকনো হয়ে এলে গরম মসলা ছড়িয়ে দিন। - মিশ্রণটি ঠান্ডা হলে হাত দিয়ে বলের মতো করে গড়ে ফেটানো ডিমে ভিজিয়ে ব্রেড ক্রাম মাখিয়ে - লালচে করে ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করুন স্যালাড বা সসের সঙ্গে।
ছবি - পিন্টারেস্ট ডট কম
রেসিপি - জাভেদ খান







