SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ভর দুপুরে এক গ্লাস ঠাণ্ডা তরমুজের স্মুদি!

ভর দুপুরে এক গ্লাস ঠাণ্ডা তরমুজের স্মুদি!
গ্রীষ্মের ফল তরমুজ চলে এসেছে বাজারে। গরমের ক্লান্তি দূর করতে রসালো তরমুজ দিয়ে তৈরি করে ফেলুন মজাদার স্মুদি। স্বাস্থ্যকর এ পানীয়টি ঠাণ্ডা রাখবে শরীর। জেনে নিন কীভাবে তৈরি করবেন তরমুজের স্মুদি ।

[picture]

উপকরণ
  • তরমুজ- ১ কাপ (বিচি ছাড়া)
  • কলা- ১টি
  • টক দই- আধা কাপ
  • চিনি- আধা চা চামচ
  • পুদিনা পাতা- কয়েকটি
প্রণালী প্রথমে কলা টুকরা করে কেটে নিন। এবার ব্লেন্ডার-এ তরমুজ ব্লেন্ড করুন। কলা, চিনি, পুদিনা পাতা, দই ও সামান্য পানি মিশিয়ে আবার ব্লেন্ড করুন। গ্লাসে বরফের টুকরা দিয়ে স্মুদি পরিবেশন করুন!

ছবি - ফুডিভাল.কম

Select Category
Sort Posts