SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও।  সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন।

উপকরণ

  • দেশি মোরগ - ২ টা
  • পোলাও এর চাল - ১ কেজি
  • পেয়াজ কুচি - ১ কাপ
  • পেয়াজ বাটা - ১/২ কাপ
  • টক দই - ১/২ কাপ
  • আদা বাটা - ২ চা চামচ
  • রসুন বাটা - ২ চা চামচ
  • ধনে গুড়া - ১ চা চামচ
  • মরিচ গুড়া - ১ চা চামচ
  • এলাচ দারুচিনি - ৩ - ৪ টা করে
  • তেজপাতা - ২ টা
  • জায়ফল জয়ত্রী বাটা - ১/২ চা চামচ
  • মাওয়া - ১/২ কাপ
  • ঘি - ১/৪কাপ
  • তেল ১/২ কাপ
  • লবন - পরিমান মত
  • কাচা মরিচ - ৭-৮ টা
  • বাদাম - ৮-১০ টা
  • কিশমিশ - ৮-১০ টা
  • চিনি - ১ চা চামচ
  • কেওড়া জল - ২ চা চামচ

প্রণালী

- দেশি মোরগ চার বা আট টুকরা করে কেটে ধুয়ে নিন।

- পোলাও এর চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন।

- হাড়িতে তেল গরম করে পেয়াজ কুচি ভেজে বেরেস্তা করে তুলে রাখুন।

- ঐ তেলে এলাচ দারুচিনি তেজপাতা পেয়াজবাটা দিন।

- ৩-৪ মিঃ পর আদা রসুন ধনে ও মরিচ গুড়া দিয়ে লবন দিন।

- মোরগ এর পিস জায়ফল ও জয়ত্রী বাটা দিয়ে ঢেকে দিন।

- কষানো হয়ে গেলে দই দিন।

- মাংস সিদ্ধ হয়ে গেলে হাড়ি থেকে মোরগের পিসগুলো তুলে রাখুন।

- বাকি তেল মশলা তে ঘি ও চাল দিয়ে কষান।

- চালের  দ্বিগুন গরম পানি দিন।

- পোলাও হয়ে এলে মাঝখান থেকে চাল সরিয়ে তুলে রাখা মাংস দিন।

- পাশ থেকে পোলাও তুলে মাংস ঢেকে দিন।

- বেরেস্তা, মাওয়া, চিনি, কেওড়া জল, কাচা মরিচ বাদাম কুচি ছিটিয়ে দমে রেখে দিন ১/২ ঘন্টা।

 পরিবেশন করুন  দারুন স্বাদের মোরগ পোলাও।

রেসিপি - খুরশিদা রনী

ছবি- সাটারস্টক
Select Category
Sort Posts