SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

হটপটে মাংস সবজি

হটপটে মাংস সবজি

রেসিপি আয়োজনে আজ রইল হটপটে মাংস সবজি। মজাদার এই রেসিপিটি আজই ট্রাই করে দেখুন। দেখে নিন, হটপটে মাংস সবজি তৈরির পুরো প্রণালী। 

উপকরণ:

  • ১/২ কেজি ছোট করে কাটা গরুর মাংস
  • ১২ টি রুটি
  • ১২টি বড় আলু
  • ২ কাপ মিহি কুঁচি পালং
  • ২ টি বেগুন চৌকোনা কাটা
  • ২৫০ গ্রাম বরবটির ফালি ১ ইঞ্চি করে কাটা
  • ৪ চা চামচ গুঁড়ো মরিচ
  • ৩ চা চামচ ধনে গুঁড়া
  • ২ চা চামচ জিরা গুঁড়া 
  • ২ চা চামচ আদা রসুন বাটা
  • ৪ টি টমেটো কাটা
  • ১/৪ কাপ তেঁতুলের শাঁস
  • ১.৫ চামচ লবন
  • ১ কাপ তেল
  • ১/৪ চামচ হলুদ
  • ২ টি কাটা পেঁয়াজ
  • ১/২ কাপ শুকনো নারকেল 
  • ৬-৮ টি আস্ত কাঁচা মরিচ
[picture]

প্রণালী মাংস আদা-রসুন বাটা, লবন, হলুদ দিয়ে প্রায় সেদ্ধ করে আনতে হবে। বড় ১টি প্যানে কাটা পেঁয়াজ সোনালি করে ভেজে নিতে হবে। বেগুন ছাড়া আর সব সবজি দিয়ে ৫ মিনিট ভেজে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া ও লবন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কাটা টমেটো দিয়ে দিতে হবে। ৪-৫ কাপ পানি দিয়ে সেদ্ধ মাংস দিয়ে দিতে হবে। পানিতে বলক উঠলে রুটিগুলো ছোট করে ভেঙ্গে বেগুন ও তেঁতুলের রসসহ তাতে দিয়ে ঢেকে দিতে হবে। শেষে কাঁচামরিচ, শুকনো নারিকেল দিয়ে দমে রাখতে হবে।

ছবি - গ্রুপঅন ডট কম 

রেসিপি - আব্দুল্লাহ আল মাহমুদ 
Select Category
Sort Posts