পোলাও কিংবা ভাতের সাথে পরিবেশন করুন মজাদার এবং পুষ্টিগুণে সমৃদ্ধ ভেজিটেবলস উইথ চিকেন। এই ডিশটি   রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখে নিন এই ভেজিটেবলস উইথ চিকেনের পুরো রেসিপিটি।   উপকরণ 
  • বাধাকপি , ফুলকপি , পটল ,বরবটি টুকরা , কজেট, মাশরুম টুকরা ,কাপ্সিকাম সব সবজি হাফ কাপ করে নেয়া 
  • মুরগির কিমা ১ কাপ
  • রসুন কুচি ১ টেবল চামচ
  • পেয়াজ টুকরা ১ কাপ
  • ডিম ১ টি 
  • কর্ন ফ্লাওয়ার ১ টেবল চামচ 
  • তরল ১ হাফ কাপ
  • চিলি সস ১ টেবল চামচ
  • ঘি ১/৪ কাপ
  • কাচামরিচ ফালি কয়েকটা 
  • লবন স্বাদমত 
প্রণালী  - প্রথমে সব সবজিগুলো একসাথে নিয়ে স্টিম দিয়ে নিবেন / হালকা ভাপিয়ে নিবেন ১০ মিনিট এর জন্য। - এখন একটি বাটিতে তরল দুধের সাথে ডিম, কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। - এবার প্যান ১/৪ কাপ এর অর্ধেকটা ঘি দিয়ে তাতে রসুন কুচি , পেয়াজ টুকরা দিন নারাচারা করে এতে কিমা দিন সাথে দিন লবন । - ৩ থেকে ৫ মিনিট ভাজা করে নিয়ে এতে ভাপিয়ে নেয়া সবজি দিন। ২ মিনিট রান্না করুন। - এখন এতে ডিমের মিশ্রন , লবন, কাচামরিচ ফালি ,চিলি সস দিয়ে ভালোভাবে নারাচারা করে রান্না করুন ৭ থেকে ৮ মিনিট, নামানোর আগে বাকি অর্ধেকটা ঘি ছিটিয়ে দিন।   ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories