SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মজবুত ও লম্বা চুল পেতে নারকেল তেলের DIY হেয়ার মাস্ক

মজবুত ও লম্বা চুল পেতে নারকেল তেলের DIY হেয়ার মাস্ক

মজবুত ও লম্বা চুল নিয়ে শখ নেই এমন মেয়ে খুঁজে পাওয়া দুষ্কর। যদিও আমাদের ব্যস্ত জীবনে লম্বা চুল মেনটেইন করতে গিয়ে সবাইকেই কম বেশি হিমশিম খেতে হয়, তবুও “চুলটা যদি আর একটু যদি লম্বা করা যেত” এই শখটা কিন্তু সবারই থাকে। এই চুল লম্বা করতে আমরা কত কি-ই না করি। প্রেসক্রিপশন ছাড়া এই ভিটামিন সেই ভিটামিন খেয়ে বসে থাকি! দামি দামি হেয়ার রিগ্রোথ লেবেলওয়ালা প্রোডাক্ট দেখলে কিনে ফেলি! কিন্তু আপনার চুলের জন্য কোন জিনিসটা প্রয়োজন সেটা কি জানেন? সুন্দর চুল পেতে বেসিক হেয়ার কেয়ার তো করতেই হবে। সেই সাথে সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনে ইফেক্টিভ একটি মাস্ক বা প্যাক ইনক্লুড করতে হবে যাতে চুল এক্সট্রা কেয়ার পায়।

মজবুত ও লম্বা চুল পেতে কী কী করতে হবে? এই প্রশ্নটা অনেকেই করেন। মাত্র ৩টি উপাদান দিয়েই কিন্তু চুল লম্বা করা সম্ভব। শুধু প্রয়োজন একটু ধৈর্য আর নিয়মিত পরিচর্যা, কারণ ভালো সব জিনিসই কিন্তু চট করে আসে না। নিয়ম করে চুলে তেল দেওয়া, মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধোয়া, কন্ডিশনার লাগানো এগুলো তো মাস্ট। সেই সাথে চুলের এক্সট্রা নারিশমেন্টের জন্য ব্যবহার করুন নারকেল তেলের হেয়ার মাস্ক!

মজবুত ও লম্বা চুল পেতে ৩টি ঘরোয়া উপাদান

১) ৩ টেবিল চামচ খাঁটি নারকেল তেল

২) ২ টেবিল চামচ পেঁয়াজের রস

৩) ২ চা চামচ কালিজিরা গুঁড়ো

কীভাবে বানাবেন নারকেল তেলের DIY হেয়ার মাস্ক? 

মজবুত ও লম্বা চুল পেতে নারকেল তেল, পেয়াজের রস ও কালিজিরা গুড়া - shajgoj.com

একটা ছোট বাটিতে ৩ টেবিল চামচ খাঁটি নারকেল তেল নিয়ে তাতে ২ চা চামচ কালিজিরার গুঁড়ো দিয়ে হালকা গরম করে নিন। একটা বড় বাটিতে ফুটন্ত গরম পানি ঢেলে তার উপরে তেলের বাটিটা মিনিট পাঁচেক বসিয়ে রাখলেই তেল গরম হয়ে যাবে। এবার এই তেলে ২ টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো!

কীভাবে ব্যবহার করবেন?

১) পুরো মাথার চুলকে ছোট ছোট সেকশনে ভাগ করে নিন। এবার বিলি কেটে কেটে পুরো মাথার স্ক্যাল্পে ধীরে ধীরে তেলটা লাগিয়ে নিন।

২) সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকুন। চুল লম্বা করার প্রথম টেকনিকটাই কিন্তু হলো স্ক্যাল্প ম্যাসাজ করা।

৩) আপনি যত ভালোভাবে স্ক্যাল্পে অয়েল ম্যাসাজ করবেন তত আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন ভালোভাবে হবে, ডেডসেলসগুলো দূর হবে, আর নতুন চুল গজাবে। ফলে চুল লম্বা হবে।

৪) সবশেষে চুলেও তেল লাগিয়ে নিন। এবার চল্লিশ মিনিট পর গরম পানিতে তোয়ালে ভিজিয়ে নিঙরে নিন, আর পুরো মাথার চুলে তোয়ালেটা মুড়িয়ে ১৫ মিনিট রেখে দিন। এটাকে বলা হয় স্টিম নেওয়া। স্টিম নেওয়ার ফলে তেলটা ভালোভাবে স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে যায়। আর চুল তার প্রয়োজনীয় পুষ্টি পেয়ে ঘন আর লম্বা হয়।

উপকারিতা

(১) নারকেল তেল

চুলের সার্বিক যত্নের জন্য সবার আগে কোন জিনিসটার নাম মাথায় আসে বলুন তো? আপনার মা অথবা দাদি/নানীকে যদি প্রশ্ন করেন যে তারা তাদের চুলের যত্নে কী ব্যবহার করতেন, উনারা কী উত্তর দিবেন বলেন তো? শতকরা ৮০% মানুষ কিন্তু উত্তর দিবেন - নারকেল তেল! নারকেল তেলে কী নেই! এতে থাকা মনোস্যাচুরেটেড অ্যাসেনশিয়াল ফ্যাট আর প্রোটিন চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায়, চুলকে গোড়া থেকে মজবুত করে। এতে আছে লরিক এসিড যা চুলের সাথে প্রোটিনের বন্ধনটাকে দৃঢ় করে। এর ন্যাচারাল অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টি ফাঙ্গাল উপাদান চুলের গ্রোথ রোধের জন্য দায়ী ব্যাকটেরিয়া আর ফাঙ্গাসের গ্রোথ হতে দেয় না। ফলে চুল হয়ে ওঠে ঘন, মজবুত আর লম্বা।

(২) পেঁয়াজের রস

চুলের গ্রোথ বাড়াতে, চুলের অকালপক্বতা রোধ করতে পেঁয়াজের রস কার্যকরী ভূমিকা পালন করে। অনেকেই পেঁয়াজের রসের গন্ধ সহজ করতে পারেন না। তাদের উদ্দেশ্যে বলছি - করলাও কিন্তু খেতে তেতো, কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। কাজেই যদি চুল লম্বা হয়, একটা ঘণ্টার জন্য না হয় একটু উৎকট ঘন্ধটুকু সহ্যই করলেন!

(৩) কালিজিরার গুঁড়ো

কালিজিরার গুণের কথা কি আর লিখে শেষ করা যায়? কালিজিরাতে থাকা ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্টস চুল পড়া কমিয়ে চুল ঘন আর লম্বা হতে সাহায্য করে। এছাড়া আরও অনেক গুণাগুণ আছে এর।

আচ্ছা, এই তেল দেওয়ার পাশাপাশি আর যে জিনিসগুলো করতে হবে সেটা হলো নিয়মিত, প্রতি এক-তিন মাস অন্তর চুলের আগা ছেঁটে ফেলতে হবে। অনেকেই আমরা এই জিনিসটা করি না। ফলে চুল লম্বা হতে থাকলেও আগাটা পাতলা হতে থাকে, আর আগা ফাটা চুলের কারণে চুল যে আসলেই কতটুকু লম্বা হয়েছে সেটা বোঝা যায় না। রাতে চুল হালকা করে বেঁধে ঘুমাবেন, কখনোই টাইট করে বাঁধবেন না। আর চুলের আগাটা কোন সিল্কের কাপড়ের টুকরো দিয়ে মুড়িয়ে রাবারব্যান্ড দিয়ে বেঁধে ঘুমোবেন। অথবা সিল্কের কাপড়ের তৈরি বালিশের কভার ব্যবহারে চেষ্টা করুন, এতে করে চুলটা বালিশের কভারে ঘষা লেগে ড্যামেজ হবার সম্ভাবনা অনেকটাই কমে যাবে।

 

সেই সাথে প্রয়োজন একটা ব্যালেন্সড প্রোটিন আর ভিটামিন রিচ ডায়েট, নিয়মিত হালকা ব্যায়াম, ৮ ঘণ্টার ঘুম আর দিনে কমপক্ষে ২-৩ লিটার পানি পান। যাই হোক, এখন তো জেনে গেলেন মজবুত ও লম্বা চুল কিভাবে পাওয়া যায়! আজ এই পর্যন্তই। আপনি চাইলে অনলাইনে অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে। তাছাড়া, সাজগোজের দুটি ফিজিক্যাল শপে নিজে গিয়েও কিনতে পারেন, যা যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত সম্ভারে অবস্থিত।

Take Care of Yourself, Because You Are Worth It. ছবি -  সাজগোজ

SHOP AT SHAJGOJ

5% OFF
Parachute Coconut Oil

Parachute Coconut Oil

SALE
110.00105.00
READ MORE
17% OFF
Wazih Organic Onion Oil

Wazih Organic Onion Oil

SALE
600.00499.00
READ MORE
Select Category
Sort Posts