উপকরণ :-
- রুই অথবা তেলাপিয়া মাছ - ৩ পিস ( বড়)
- আলু ছোট - ১ টি
- ডিম - ১ টি
- ডাল - ২ টেবিল চামচ
- পেয়াজ কুচি - ১/২ কাপ
- মরিচ কুচি - ১-২ টি
- রসুন , আদা , জিরা , ধনিয়া বাটা - ২ চা চামচ
- রাঁধুনি মাছের মশলা - ১ টেবিল চামচ
- লবন - পরিমান মতো
- টেস্টিং সল্ট - ১/২ চা চামচ
- কর্ণ ফ্লাওয়ার - ১ টেবিল চামচ
- ধনেপাতা কুচি - ২ টেবিল চামচ
- টোস্টের গুঁড়া - ১/২ কাপ
- তেল ভাজার জন্য
প্রণালী :-
- প্রথমে অল্প পানিতে মাছ ,হলুদ ,ডাল , আলু ও লবন দিয়ে সিদ্ধ করতে দিন ।
- সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে কাটা বেছে নিন ।
- এবার পেয়াজ , কর্ণ ফ্লাওয়ার , মরিচ ও ধনিয়া পাতা কুচি বাদে ডাল , আলু ও বাকি মশলা চুলায় দিয়ে নেড়েচেড়ে হালকা শুকিয়ে নিন ।
- এবার সব উপকরণ এক সাথে মিশিয়ে নিন ।
- এবার পছন্দমতো শেপে তৈরি করে শুকনা স্থানে রাখুন।
- ডিমের সাদা অংশ ভাল করে কাটাচামচ দিয়ে বিট করে নিন ।
- নাগেট গুলো এবার ডিমে ডুবিয়ে ভাল করে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন ।
- সব গুলো গড়িয়ে নেয়া হলে তেল গরম হতে দিন ।
- ডুবো তেলে আস্তে আস্তে ছেড়ে মাঝারি আচে সময় নিয়ে ভাজুন ।
- লালচে বাদামি কালার হলে নামিয়ে কিচেন টিস্যুর উপর রাখুন ।
গরম গরম সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন । রেসিপি এবং ছবিঃ Muhsina Tabassum







