SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

গালোতি কাবাব

গালোতি কাবাব

আমরা সবাই-ই কম বেশি কাবাব খেতে পছন্দ করি। বিভিন্ন ধরনের কাবাব আমরা খেয়ে থাকি। আজকে যে কাবাবের গল্প করবো ওটার নাম হচ্ছে “গালোতি কাবাব "। এই কাবাবটির প্রচলন শুরু হয় লোখনো নবাবদের কাছ থেকে। লোখনোতে নবাবদের বিভিন্ন অনুষ্ঠান কিংবা মেহমানদারিতে এই কাবাব পরিবেশন করা হতো। চলুন তবে জেনে নেই নবাবী এই রেসিপিটি কিভাবে খুব চটজলদি এবং সহজ উপায়ে তৈরি করা যায়!

গালোতি কাবাব বানানোর নিয়ম উপকরণ

. খাসীর মাংস- ২ কাপ (কিমা করা)

২. দেশি ঘি- ১ কাপ

৩. গুঁড়া  মরিচ- ১  চা চামচ

৪. গুঁড়া হলুদ- ২ চা চামচ

৫. আদা বাটা- ২ চা চামচ

৬. রসুন বাটা- ২ চা চামচ

৭. লবণ- পরিমাণ মতো

৮. গরম মসলা- ২ চা চামচ

৯. পেঁয়াজ কুচি- ১ কাপ

প্রণালী

(১) প্রথমে একটি বাটিতে মাটন কিমা নিয়ে, তাতে একে একে গুঁড়া  মরিচ, গুঁড়া হলুদ, লবণ, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা ও পেঁয়াজ কুচি মিশিয়ে নিতে হবে।

(২) তারপর হাতের সাহায্যে কিমাগুলোকে গোল গোল করে কাবাবের আকার দিতে হবে।

(৩) তারপর একটি কড়াই অথবা ফ্রাইং প্যানে ঘি অল্প আঁচে গরম করে নিতে হবে।

(৪) তারপর কাবাবগুলো গরম ঘিয়ের মধ্যে দিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে।

(৫) কাবাব বাদামি রঙের হয়ে গেলে কাবাবগুলো তুলে নিতে হবে।

ব্যস! হয়ে গেল মজাদার গোলাতি কাবাব। এই কাবাব রুটি, পরোটা, নান দিয়ে খেতে পারেন। চাইলে সাথে চিলি সস অথবা টমেটো সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারবেন।

ছবি- টুইটার.কম

Select Category
Sort Posts