SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

পান্তুয়া পিঠা

পান্তুয়া পিঠা

শীতকালে বাঙালি  পিঠা খাবে না তা কি হয়? মজাদার পান্তুয়া  পিঠা খাওয়া না হয়ে থাকলে বাড়িতে নিজেই তৈরি করে ফেলুন। তৈরির সুবিধার্থে শিখে নিন পুরো প্রণালী।   

উপকরণ 

  • তরল দুধ - ১/২ লিটার
  • ময়দা - ২ কাপ 
  • চালের গুঁড়া - ২ টেবিল চামচ 
  • চিনি - ১ কাপ ( যেমন মিষ্টি খান ঐভাবে দিবেন )
  • বেকিং পাউডার - ১ চা চামচ,
  • লবন - এক চিমটি,
  • ডিম - ২ টি 
  • তেল - পরিমাণ মতো (ডুবো তেলে ভাজার জন্য)

(এইখানে একটা পিঠার জন্য পরিমাপ দেয়া হয়েছে। ছবিতে ৭টা পিঠা তৈরি করে দেখানো হয়েছে। )

[picture]

প্রণালী

- একটি পাত্রে ১/২ লিটার পরিমাণ দুধ নিয়ে নিন।

- এখন ময়দা, চালের গুঁড়া, চিনি, ১ টি ডিম বেকিং পাউডার ও লবন দুধের মধ্যে দিয়ে মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিন।

- এবার ফ্রাইংপ্যানে অল্প-তেল দিয়ে ১ টি ডিম পোচ করে নিন। খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়।

- পিঠা ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় মাঝারি আঁচে বসিয়ে দিন।

- এখন পোচ করা ডিম নিয়ে মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে নিন। এবার মিশ্রণে ডুবানো ডিমটি গরম তেলে ছেড়ে দিন।

- এক পিঠ ভাজা হলে অন্য পিঠও ভাজুন। লাল করে ভাজতে হবে বাজে হলে আবারো মিশ্রনে ডুবিয়ে নিন দুই পাশ।

- এভাবে বারবার পিঠাটি ভাজতে থাকুন। মিশ্রণ শেষ না হওয়া পর্যন্ত এইরূপ করবেন। পিঠা বেশ বড় বড় হবে।

- এবার পিঠা একটা বড় ডিশে নিয়ে ঠাণ্ডা করুন।

- তারপর ছুরি দিয়ে কেটে পরিবেশন করুন।

ছবি ও রেসিপি -   সামিয়া'স হোম কিচেন 
Select Category
Sort Posts