SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

তেঁতুলের টক-ঝাল-মিষ্টি তেলের আচার

তেঁতুলের টক-ঝাল-মিষ্টি তেলের আচার

উপকরণ :

  • তেঁতুল - ১ কাপ মত
  • লবণ - পরিমাণ মত
  • চিনি - স্বাদ অনুযায়ী
  • সরিষার তেল - ১+১/২ টেবিল চামচ
  • আগারা পাউডার - সামান্য (ঐচ্ছিক )
  • চাট মশলা :-
  • জিরা - পরিমাণ মত
  • ধনিয়া -পরিমাণ মত
  • শুকনা মরিচ -পরিমাণ মত
  • এলাচ - ১ টি
  • বিটলবণ - সামান্য

- তাওয়ায় সব ভালো করে টেলে নিন। বেশি ভাজবেন না তিতা হয়ে যাবে।

- গরম থাকতে ব্লেন্ডারে বা পাটায় বেটে ভালো করে গুঁড়ো করে নিন।

তেলে দেবার জন্য :-

উপকরন :-

  • সরিষার তেল - ১ কাপ বা তার বেশি
  • পেঁয়াজ কুচি - ১ কাপ
  • শুকনা মরিচ - ৪-৫ টি
  • আস্ত পাঁচফোড়ন - সামান্য
  • সিরকা - ৩-৪ টেবিল চামচ

প্রণালি:

- তেতুল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখার পরে হাত দিয়ে ভালো করে কচলিয়ে কাঁথ বের করে নিন।

- অল্প পানি দিয়ে ভিজাবেন। তানাহলে পরে পানি শুকাতে অনেক সময় লাগবে।

- অর্ধেকের বেশি বিচি ফেলে দিন, অল্প কিছু রাখবেন।

- ফ্রাইপ্যানে  তেল দিয়ে তেতুলের কাঁথ দিয়ে দিন। চিনি, লবণও দিয়ে দিন।

- মাঝারি আঁচে পানি শুকিয়ে আঠালো আর শক্ত করে নিন।

- শেষের দিকে আমি সামান্য আগার পাউডার দিয়েছিলাম যাতে আচারটা ভালো জমাট বাঁধে।

- শুকিয়ে আসলে এবং শক্ত টাইপের বল তৈরি করা গেলে নামিয়ে নিন।

- নামানোর আগে চাট মশলা ও বিট লবণ ছিটিয়ে নেড়েচেড়ে দিন।

- ঘ্রাণ না হওয়া পর্যন্ত চাট মশলা দিন।

- ঠাণ্ডা হলে হাতে সামান্য তেল লাগিয়ে ছোট ছোট বল তৈরি করুন।

- সব গুলো একই ভাবে বল তৈরি করুন।

- এবার প্যানে তেল দিয়ে গরম করে নিন।

- পেঁয়াজকুচি ভালো মত ব্রাউন কালার করে ভেজে তুলে রাখুন।

- গরম তেলে শুকনা মরিচ ভেঙ্গে দিয়ে দিন সাথে পাঁচফোড়নও।

- পাঁচফোড়ন ফুটে উঠলেই নামিয়ে নিন।

- তেল চুলা থেকে নামাবার ১- ২ মিনিট পরে আঁচার ও পেঁয়াজ দিয়ে দিন।

- পাঁচফোড়ন গরম তেলে দিয়ে বেশিক্ষণ রাখবেন না পুড়ে তিতা হয়ে যাবে।

- কিছুক্ষণ পরে সিরকা ঢেলে দিন।

- ঠাণ্ডা করে কাঁচের জারে রেখে দিন।

পরিবেশন :-

খিচুড়ি অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করুন দারুণ মজাদার এই আঁচার।

রেসিপি এবং ছবিঃ মুহসিনা তাবাসসুম

Select Category
Sort Posts