SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ফয়েল মোড়ানো ড্রামস্টিক

ফয়েল মোড়ানো ড্রামস্টিক

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ফয়েল মোড়ানো ড্রামস্টিক।চলুন দেখে নিই ফয়েল মোড়ানো ড্রামস্টিক তৈরির পুরো প্রণালী। এই ডিশটি  প্রস্তুতির সময় - ১০ মিনিট, রান্নার সময় - ২০ মিনিট লাগবে। আর কমপক্ষে  ৮ জনকে পরিবেশন করতে পারবেন। 

উপকরণ

  • ১ কেজি মুরগির রান
  • ১/৪ কাপ সিরকা
  • ২ কাপ পানি
  • ৪ টি বাটা কাঁচামরিচ
  • ১ চামচ আদা রসুন বাটা
  • লবন ১চা চামচ
  • ১ চা চামচ গোলমরিচ
  • ১ চা চামচ কাবাব চিনি
  • ২ চা চামচ লেবুর রস
  • ১ চা চামচ চাট মশলা
  • ১/২ কাপ টকদই
  • ৪ চামচ ক্যাচাপ
  • চৌক আকৃতির ২টি গাজর কেটে গরম পানিতে চুবিয়ে নেয়া
  • চৌক আকৃতির ২টি আলু কেটে গরম পানিতে চুবিয়ে নেয়া
  • ১/৪ কাপ মটরশুটি
  • ফয়েলের টুকরা ৬*৬ ইঞ্চি চারকোনে কাটা

[picture]

প্রণালী 

ছোট করে কেটে সবজিগুলো সিদ্ধ করে একপাশে রাখুন । মুরগির রান, ২ কাপ পানি ও ১/৪ কাপ সিরকায় ভিজিয়ে একটি প্যানে আদা রসুন বাটা, বাটা কাঁচামরিচ, গোলমরিচ ও লবন ১ চামচ করে, লেবুর রস, কাবাব চিনি ও মুরগির রানগুলো দিয়ে ঢেকে প্রায় সিদ্ধ করে আনুন । নামিয়ে ঠাণ্ডা করে রেখে দিন । ১/২ কাপ টকদইয়ে চাট মশলা, লবন ও গোলমরিচ ১/২ চামচ, ১/২ চামচ কাবাব চিনি, কেচাপ মিশিয়ে নিন । ১ টি করে রান একটি করে ফয়েল পেপারে ১ চামচ দইয়ের মিশ্রণ দিয়ে, উপরে সবজি রেখে ভাজ করে ভাপে (স্টিম) রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট । নামিয়ে সাথে সাথে খেতে দিন।

ছবি - ফুডনেটওয়ার্ক ডট কম 

রেসিপি - আব্দুল্লাহ আল মাহমুদ

Select Category
Sort Posts