SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল | মাত্র ৫টি ধাপে ঘরেই করে নিন ত্বকের যত্ন

সামনেই আসছে ঈদ। সবার ঈদের কেনাকাটাও নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে পুরোদমে! সুন্দর পোশাকের সাথে সুন্দর সাজগোজটা কিন্তু তখনই পারফেক্টলি মানাবে যখন স্কিন-এ মেকআপ-টা ঠিকমতো বসবে। আর সমস্যামুক্ত মসৃণ ত্বক ফেসিয়াল-এর মাধ্যমেই পাওয়া সম্ভব। পার্লার-এ গিয়ে ঈদের আগে ফেসিয়াল করে আসতে পারলে খুবই ভালো হতো, কিন্তু হাতে পর্যাপ্ত সময় নেই? বাজেটে সমস্যা? মন খারাপ করার কিছু নেই!  যারা সময় বা বাজেট-এর কারণে পার্লারে যেতে পারছেন না, তাদের জন্য খুব সহজে বাসায় বসে কীভাবে ঈদ পূর্ববর্তী ফেসিয়াল করে নিবেন, সেটা নিয়েই আজ লিখতে যাচ্ছি। চলুন তাহলে একে একে দেখে নেয়া যাক সব ধাপগুলো!

ঈদ পূর্বর্তী ফেসিয়াল যেভাবে ৫টি ধাপে করতে পারেন

১) ক্লিনজিং

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল করার প্রথম ধাপ হলো ক্লিংজিং। তাই, প্রথমে আপনার চুলগুলো ভালোভাবে বেঁধে নিন যেন মুখ বা গলার কাছে কোন চুল এসে না পড়ে। এবার আপনাকে সব মেকআপ তুলে ফেলতে হবে যদি ত্বকে কোন মেকআপ, ময়েশ্চারাইজার বা সানস্ক্রিনও দেয়া থাকে। আমার ব্যক্তিগত পছন্দের মেকআপ রিমুভার হচ্ছে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল। ছোট ছোট তুলোর বল ব্যবহার করে কোকোনাট অয়েলের সাহায্যে খুব সহজেই সব মেকআপ তুলে ফেলা যায়। তারপর মাইল্ড কোন ফেইসওয়াশ দিয়ে সার্কুলার মোশনে আঙুল ব্যবহার করে ধীরে ধীরে ফেইস ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন। চাইলে ফেইসওয়াশ-এর পরিবর্তে শুধু বেসন ও ব্যবহার করতে পারেন। হাতে পরিমাণমতো বেসন আর পানি নিয়ে পেস্ট-এর মতো হয়ে আসলে ঐটা দিয়েই সহজে মুখ ধুয়ে নিতে পারেন কোন সাইড ইফেক্ট-এর ভয় ছাড়াই।

২) এক্সফোলিয়েশন

এবার পালা স্কিন-কে এক্সফোলিয়েট করার। ড্রাই স্কিন-এর জন্য এক্সফোলিয়েটিং স্ক্রাব তৈরি করতে আপনি শুধু এক চা চামচ অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলের সাথে তিন চা চামচ চিনি মিশিয়ে তিন থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ধীরে ধীরে স্কিন-টাকে স্ক্রাব করতে থাকুন । অয়েলি স্কিন-এর জন্য ১ টেবিল চামচ ওটমিল গুঁড়ো, ১ টেবিল চামচ টকদই আর ১ টেবিল চামচ মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। অথবা ১ টেবিল চামচ কফির গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টকদই আর ২ চা চামচ চিনি মিশিয়ে নিন এবং ব্যবহার করুন। যেকোন স্কিন-এর জন্যই চালের গুঁড়ো খুব ভালো এক্সফোলিয়েটর। ১ টেবিল চামচ চালের গুঁড়োর সাথে ১ টেবিল চামচ টকদই আর কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিলে সেনসিটিভ স্কিন-এর জন্য খুব ভালো এক্সফোলিয়েটিং স্ক্রাব তৈরি হয়ে যায় ।

৩) স্টিমিং অ্যান্ড এক্সট্রাক্টিং

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল-এর এই ধাপের জন্য আপনি একটি হাড়িতে পানি ফুটিয়ে নিন। এবার ঐ ফুটন্ত পানিতে চাইলে কয়েক ফোঁটা অ্যাসেনশইয়াল অয়েল (জোজোবা/ল্যাভেন্ডার) বা গোলাপজল ও দিতে পারেন। এবার চোখ বন্ধ করে একটি তোয়ালে দিয়ে মাথা ঢেকে ঐ হাড়ির পানির দিকে মুখ করে নিচু হয়ে থাকুন এবং স্টিম (বাষ্প) টাকে স্কিন-এ ভালোভাবে প্রবেশ করার সময় দিন। ১০ মিনিট এভাবে থাকার পর ত্বকের রোমকূপগুলো খুলে যাবে, এবার মুখ সরিয়ে নিন এবং খুব সাবধানতার সাথে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস রিমুভার স্টিক দিয়ে ওগুলো আস্তে আস্তে পুশ করে বের করে নিন। একনে-তে হাত না দেয়াই ভালো কারণ তাতে ইনফেকশন হয়ে একনে ব্রেক-আউট-এর ভয় থাকে।

৪) ফেইস অ্যান্ড আই মাস্ক

ড্রাই স্কিন-এর জন্য ট্যান রিমুভাল গ্লোয়িং ফেইস মাস্ক বানাতে যা যা লাগবে -

১. ২ টেবিল চামচ বেসন ২. ১ টেবিল চামচ লেবুর রস ৩. ১ টেবিল চামচ মধু ৪. ২ চা চামচ হলুদ গুঁড়ো ৫. ১ টেবিল চামচ টকদই ৬. ২ চা চামচ সুইট আমন্ড অয়েল

সবকিছু ভালোভাবে মিক্স করে চোখের চারপাশ বাদে সারা মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিন এবং ১৫-২০ মিনিট অপেক্ষা করুন , তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

নরমাল এবং অয়েলি স্কিন-এর জন্য ট্যান রিমুভাল গ্লোয়িং ফেইস মাস্ক বানাতে যা যা লাগবে -

১) মুলতানি মাটি- ২ চা চামচ ২) ডিমের সাদা অংশ- ১টা ৩) টকদই- ১ টেবিল চামচ ৪) লেবুর রস- অর্ধেকটা ৫) মধু- ১ চা চামচ ৬) অ্যালোভেরা জেল-১ টেবিল চামচ

সবকিছু ভালোভাবে মিক্স করে চোখের চারপাশ বাদে সারা মুখে ও গলায় লাগিয়ে নিন এবং ১৫-২০ মিনিট অপেক্ষা করুন, তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন ।

আই মাস্ক-এর জন্য -

২টি ব্যবহৃত গ্রীন টি ব্যাগ ফ্রিজে রেখে দিন ঘণ্টাখানেকের জন্য, এবার বের করে ঐ ফেইস মাস্ক-এর অ্যাপ্লাই-এর সাথেই দু চোখের উপর দিয়ে রাখুন ১৫-২০ মিনিট  অথবা অর্ধেকটা আলু কুড়িয়ে নিন। এবার ঐ কোড়ানো আলুর রস বের করে দুটো ছড়ানো তুলোর বলে ভালো করে ভিজিয়ে নিয়ে দু'চোখের উপর দিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর ফেইস মাস্ক ধোয়ার সময় আই মাস্ক ও ধুয়ে নিন।

৫) টোনিং অ্যান্ড ময়েশ্চারাইজিং

ঈদ পূর্ববর্তী ফেসিয়াল করার এবার পালা টোনিং এবং ময়েশ্চারাইজিং-এর। টোনিং-এর জন্য মার্কেট-এ পাওয়া যায় এমন আপনার পছন্দের যেকোন টোনার ব্যবহার করতে পারেন অথবা চাইলে ঘরে বানানো টোনারও ব্যবহার করতে পারেন। ২ চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার আর ২ চা চামচ পানি মেশালেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় সম্পূর্ণ ন্যাচারাল টোনার। তুলোর বলের সাহায্যে আলতো করে পুরো মুখে টোনার লাগিয়ে নিন এবং স্কিন-টাকে শুকোতে দিন মিনিট দুয়েক। এবার আপনার প্রিয় সিরাম এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিন!

দেখলেন তো , কত সহজেই মাত্র পাঁচটি ধাপে ঘরে বসে ঈদ পূর্ববর্তী ফেসিয়াল করে নেয়া যায় সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে? তাহলে এখন থেকে পার্লারে যাওয়ার সময় বা বাজেট কম থাকলে আর মন খারাপ না করে, এই সহজ ধাপগুলো অনুসরণ করে বাসায় বসেই ফেসিয়াল করে নিন! নিজেকে আয়নায় দেখুন নতুন আরো দীপ্তিময় আভায়!

এতো দেখলেন প্রাকৃতিক উপায়ে কিভাবে ঈদ পূর্ববর্তী ফেসিয়াল করা যায়। যাদের ঘরে বসেও এত ঝামেলা নেবার সময় নেই তারা ত্বকের ধরন অনুযায়ী ফেসিয়াল মাস্ক দিয়েও ঈদ পূর্ববর্তী ফেসিয়াল করে নিতে পারেন। আপনি চাইলে এই ফেসিয়াল মাস্ক শপ.সাজগোজ.কম থেকেও ফেসিয়াল মাস্ক কিনতে পারেন।

ছবি- সংগৃহীত: সাজগোজ; সাটারস্টক

SHOP AT SHAJGOJ

50% OFF
Neutrogena Oil Free Acne Wash

Neutrogena Oil Free Acne Wash

SALE
৳ 4500.00৳ 2250.00
READ MORE
Select Category
Sort Posts